Date: April 14, 2026
পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা ১৪৩৩ সালের শুভ নববর্ষ উদযাপন
পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা ১৪৩৩ সালের পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে বিভিন্ন শ্রেণির ছাত্রছাত্রীরা দৌড়, লং জাম্প, বালিশ খেলা, দড়ি টানাটানি সহ নানা খেলাধুলায় অংশগ্রহণ করে। এছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মুগ্ধ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। আনন্দ, উচ্ছ্বাস ও ঐতিহ্যের মেলবন্ধনে এদিনটি বিদ্যালয়ের সকলের জন্য এক স্মরণীয় হয়ে থাকে।